টোপন হত্যা রহস্য – পার্থসারথি

Topon Hotya Rahasya - Parthasarathi

Author: পার্থসারথি
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৬৭৬-৩-৪
Publish Date: জুন ২০২৬

$ 3.01

27% Off
In Stock
Highlights:

মেধাবী ছাত্র টোপন হত্যা রহস্য বিখ্যাত গোয়েন্দা চিনুদার ওপর ন্যস্ত হতেই বিস্ফোরক মন্তব্য করেন; আমি নিশ্চিত এটা খুন! ভূতের ভয়ে মৃত্যু বলে পুলিশ ও গোয়েন্দা বিভাগ যেখানে হাত গুটিয়ে নিয়ে তদন্ত বন্ধ করে দিয়েছিল। চিনুদার ওপর তদন্তের ভার ন্যস্ত হতেই পুলিশ বিভাগও নড়েচড়ে বসে। টোপন হত্যা রহস্য উন্মোচন করতে নেমে চিনুদা বুঝতে পারেন এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে বিশাল চক্রান্তের বিস্তৃত জাল। ভেবেছিলেন খুব সহজেই এর সমাধান করে ফেলবেন কিন্তু হত্যাকাণ্ডের সকল কুশীলব চিনুদাকে একেবারে শেষ করে দিতে মরিয়া হয়ে ওঠে। চিনুদা অবাক হয়ে যান- এই হত্যাকাণ্ডের পেছনে তাহলে কী এমন রহস্য লুকিয়ে আছে! টোপন একজন সাধারণ ছাত্র, তাহলে? গোয়েন্দা চিনুদা বেশ সিরিয়াস হয়ে যান। পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামেন। রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত হামলা করে বসে ভাগ্যিস পিস্তলটা সাথে ছিল নয়তো নির্ঘাত মৃত্যু ছিল। নিজেরা নিরাপদ থাকতে তদন্তের ধারায় আধুনিক প্রযুক্তি করার পরও হামলার শিকার হন! তবুও দমে যাননি তুখোড় গোয়েন্দা চিনুদা! বিস্তৃত করেন অপরাধীদের ধরার অভিনব সব দুর্দান্ত ফাঁদ।
একের পর এক অপরাধী ধরা পড়তে থাকে আর সকলের কপালে ভাঁজ পড়তে থাকে যাদেরকে কেউ কল্পনাও করেনি! ভূতের ভয়ে মৃত্যু অথচ বাঘা বাঘা সব অপরাধীরা গোয়েন্দা চিনুদার পাতা ফাঁদে আটকা পড়ে! এই খুনের সাথে ঘরের লোক জড়িত! সবাই হতবাক! টোপনের আসল খুনি কে তবে? সকল নাটকীয়তার বেড়াজাল ভেঙে গোয়েন্দা চিনুদা বের করে আনেন আসল মাস্টারমাইন্ড ও প্রকৃত খুনিকে। কে সেই খুনি? জানতে পড়ুন টানটান উত্তেজনায় ভরপুর, এক বসায় পড়ে শেষ করার মতো গোয়েন্দা উপন্যাস ‘টোপন হত্যা রহস্য’!

Description

Description

পার্থসারথি, মাতা : হিরণ্ময়ী চৌধুরাণী, পিতা : ডা. রবীন্দ্রনাথ দাশ। ২৮ ডিসেম্বর ১৯৬৯ সালে তাড়াইল বাজার, তাড়াইল, কিশোরগঞ্জ জন্মগ্রহণ করেন (সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখ : ২৫.০৯.১৯৭১) এবং ওখানকার আলো-বাতাসেই বেড়ে ওঠেন। পৈতৃক নিবাস ঘাটিবাড়ী, ভোলাচং, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন সমাজবিজ্ঞানে। বিবাহিত জীবনে এক সন্তানের জনক। সহধর্মিণী শিল্পী সরকার।
গল্প ও উপন্যাস লেখার পাশাপাশি মাঝেমধ্যে কবিতায় বিচরণ। লেখকের প্রথম উপন্যাস ‘সন্ত্রাসের পেয়ালায় জীবনযাপন’ বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্প থেকে ১৯৯৭ সালে প্রকাশিত এবং বাংলা একাডেমি পুস্কারপ্রাপ্ত। দ্বিতীয় গ্রন্থ কিশোর উপন্যাস ‘সোহান ও তার বন্ধুরা’ কিডজ কারাভান শিশুসাহিত্য পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪ প্রাপ্ত ও বইমেলা ২০২৫ এ কিডজ কারাভান প্রকাশনা কর্তৃক প্রকাশিত। তৃতীয় উপন্যাস ‘বহতা জীবনের বাঁকে’ অনুপ্রাণন প্রকাশনা থেকে ২০২৫ সালের জুলাই মাসে প্রকাশিত হয়।
অসংখ্য গল্প, কবিতা, উপন্যাস, রম্যগল্প বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকাসহ বিভিন্ন সাহিত্যের কাগজ ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত।

Additional information

Additional information

Weight0.261 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “টোপন হত্যা রহস্য – পার্থসারথি”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart