Description
স্কুল জীবন থেকেই লেখালেখির হাতেখড়ি, ৯০-এর দশকে বিভিন্ন পত্রিকায় কবিতা এবং সমকালীন বিষয় নিয়ে লেখা প্রকাশ হলেও ২০০৮ সাল থেকে বাংলাদেশের প্রথম বাংলা প্ল্যাটফর্ম ব্লগ সামহোয়্যারইন ব্লগে লেখালেখির মাধ্যমে জামিলা হাসান মায়া নামটি হারিয়ে সুরঞ্জনা মায়ার জন্ম হয়, এবং পাঠক-পরিচিতি লাভ করে। সুরঞ্জনা মায়ার জন্ম ১৯৬০ সালের ১৪ জুলাই, রাজবাড়ী জেলার কশবামাজাইল গ্রামে আলোকিত পরিবার, নামকরা মিয়াবাড়ি/বড়োবাড়ি নামে খ্যাত মাতুলালয়ে। পরবর্তী সময়ে বাবার চাকরিসূত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছেন, বিভিন্ন জেলার মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করেছেন, পরবর্তী সময়ে যা তাঁর লেখালেখিতে সাহায্য করেছে। লেখাপড়া করেছেন সিলেটে। বিবাহসূত্রে সিলেটে স্থায়ী হলেও স্বামীর মৃত্যু-পরবর্তী বেশীরভাগ সময় ঢাকাতেই কাটছে। ব্যক্তিগত জীবনে এক কন্যা ও এক পুত্রের জননী সুরঞ্জনা মায়ার অবসর কেটে যায় বই পড়ে এবং লেখালেখি করে। সমাজে মেয়েদের জীবনকে সুন্দর, সহজ, স্বাভাবিক করার লক্ষ্যে কলম চালিয়ে যাচ্ছেন।
































There are no reviews yet.