হারানো ছুরির নিচে – মুহাম্মদ ফরিদ হাসান

Harano Churir Niche - Farid Hasan

Author: মুহাম্মদ ফরিদ হাসান
Cover By: রাজীব দত্ত
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৭৮৬-৬-১
Publish Date: সেপ্টেম্বর ২০২৬

$ 2.03

25% Off
In Stock
Highlights:

কবিতাকে সহজভাবে অনুভূতি ও অভিজ্ঞতার তীব্র এবং অর্থঘন প্রকাশ হিসেবে ব্যাখ্যা করা যায়। এটি শব্দশিল্পের সেই মাত্রা যেখানে হৃদয়গত উপলব্ধি শব্দে, অনুষঙ্গে, অনুপ্রাসে, চিত্রকল্পে, ছন্দে ও গ্রন্থনার মাধুর্যে এমন উচ্চতায় বিকশিত যা সময়ের স্মৃতি হিসেবে সংরক্ষিত ও চর্চিত হয়। কালের চিত্রলিপিতে ভাববিন্যাসের এই সাধনা পৃথিবীর সকল কবির। মুহাম্মদ ফরিদ হাসানের দ্বিতীয় কাব্য—‘হারানো ছুরির নিচে’র পাণ্ডুলিপি পাঠ শেষে মনে হলো তিনিও ভাব-সুরক্ষার পথে চেষ্টাশীলদের একজন, যার কাজ কেবল বিবৃতি প্রজ্ঞাপন নয় বরং ঘটনাপ্রবাহের অন্তরালে যে অন্তঃশীল স্রোত বয়ে চলে সেই স্বরলহরী সন্ধান ও নিবিড় গ্রন্থনা পর্যন্ত প্রসারিত তার শিল্পযজ্ঞ। ‘রাজা’ শীর্ষক কবিতায় আমরা শৈশবের একটি নান্দনিক চিত্র খুঁজে পাই : একটি খেয়ালি রাজ্য/বহুবিধ প্রজা, কাঁটা, নদ-নদী/পাতার গয়না পরে/যুদ্ধ সাজায়…।’ কবিতাটির শেষে দেখি স্বপ্নের মতো শৈশবের নিদারুণ সমাপ্তি, যা মুহূর্তে আমাদের কাতর করে। আসলে, জীবন তো শৈশবের নির্বিঘ্ন ধারাবাহিকতা নয় বরং অনেক সংকট, সংগ্রাম ও জটিলতার সমাবেশ, সেখানে শৈশবের আদুরে শিশুটি যে কতবার মরে তা সে নিজেও টের পায় না। ‘সময়-চিরচেনা সঙ্গোপন ঝড়/লণ্ডভণ্ড শৈশব, সোনালি রাজত্ব/দেহটি আকারে বাড়ে/মানুষ অজান্তেই মরে যায়।’
‘রক্ত-বাদন’ শিরোনামের কবিতাটির মধ্যে আমরা আজকের বিপুল জঞ্জালযুক্ত নগরের ছবি খুঁজে পাই যেন এটা অরণ্যেরই নব্যসংস্করণ যেখানে শ্বাপদসঙ্কুল হিংস্র জান্তবতা ও আদিমতা সবকিছুর দেখা মেলে।
‘প্রতিটি শহর একটি নিখাদ অরণ্য।/বাঘ তাড়িয়ে বেড়ায় হরিণ/চতুর্দিকে লোমশ থাবা/সারি সারি লাশ/পাখিরা ভাসমান/দেয়ালবন্দি মানুষ…’
এ গ্রন্থে অনন্ত দিশা, নামলিপি, অরণ্যধ্বনি, ঊনমানুষ, ইতিহাস, রক্তবাদন, রাজা এবং ছায়া-সহ বেশকিছু কবিতা আমাকে ছুঁয়েছে। কবিতাগুলোর ভাববীক্ষণ কবিতাপ্রেমী পাঠককেও আকৃষ্ট করবে। আমি, মুহাম্মদ ফরিদ হাসানের ‘হারানো ছুরির নিচে’ কবিতাগ্রন্থের ব্যাপক পাঠবিস্তার কামনা করছি।

সৌম্য সালেক
কবি

 

Description

Description

মুহাম্মদ ফরিদ হাসান
কবি, লেখক ও পিএইচডি গবেষক। বাংলাদেশ ও ভারতে প্রকাশিত গ্রন্থ ৩৩টি। প্রবন্ধ-গবেষণা শাখায় বাংলাদেশের তরুণদের জন্য প্রদত্ত সর্বোচ্চ সম্মান ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৪’ অর্জন করেন। জন্ম ও বেড়ে ওঠা চাঁদপুরে। সচেতনভাবে পনেরো বছর সাহিত্যচর্চা ও গবেষণায় নিবেদিত আছেন। তার লেখা কবিতা বাংলার পাশাপাশি ইংরেজি ও জাপানি ভাষায় অনূদিত হয়েছে। ছোটোকাগজ, জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত লেখা চার শতাধিক। গবেষণা কাজে ভারতের কলকাতা ও দিল্লি ভ্রমণ করেছেন।

Additional information

Additional information

Weight0.213 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “হারানো ছুরির নিচে – মুহাম্মদ ফরিদ হাসান”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart