গিরগিটি সময় – সুজন বড়ুয়া

Girgiti Somoy - Sujan Barua

Author: সুজন বড়ুয়া
Cover By: নির্ঝর নৈঃশব্দ্য
ISBN: 978-984-29883-0-1
Publish Date: অক্টোবর ২০২৬

$ 2.65

25% Off
In Stock
Highlights:

সময়ের অভিঘাত কখনো কখনো এত প্রগাঢ় হয় যে, ব্যক্তি জীবনের চৌহদ্দি ছাড়িয়ে তার প্রভাব-তরঙ্গ নাড়িয়ে দেয় জাতীয় জীবনের মর্মমূল। বাঙালি জাতির জীবনে তেমনি তিনটি অবিস্মরণীয় কালপর্ব ১৯৭১, ১৯৭৫ ও ২০২৪। এই বইয়ের আটটি গল্পে কোনো না কোনোভাবে ছায়া ফেলেছে ওই তিন কালপর্বের ঘটনা-প্রবাহ। কিন্তু প্রতিটি গল্প ভিন্ন পটভূমির ভিন্ন ভিন্ন কুশীলবের চালচিত্র। বার বার আন্দোলনের গতিমুখ পাল্টানো দিকভ্রান্ত ছাত্রসমাজের জন্য প্রবীণ মুক্তিযোদ্ধার হাহাকার ‘কুহকজাল’। মহামারী আকার ধারণ করা শিক্ষক-নির্যাতনের ধারায় রাজধানীর একটি বিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষক-হেনস্থার অদ্ভুতুড়ে ঘটনা অবলম্বনে চমকপ্রদ আখ্যান ‘বিচারপতি তোমার বিচার’। দেশব্যাপী শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার লক্ষ্যে আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশের রাজনীতির নামে ধ্বংসের সওদাগরি উন্মোচনের শিল্পিতরূপ ‘অন্তহীন সুড়ঙ্গ’। সংস্কার-নিয়ন্ত্রিত সময়ে আপসহীন সৎসাংবাদিকের নির্মম পরিণতির নজির ‘চিরহরিৎ বৃক্ষের গল্প’। দেশবিভাগের পূর্ব থেকে যে-কোনো আন্দোলন-সংগ্রামে স্পর্শকাতর সংখ্যালঘু-নির্যতন ও বঙ্গবন্ধু-অবমাননা বিষয়ে দীর্ঘশ্বাস ছড়ানো আখ্যান ‘অমীমাংসিত’। ১৯৭১ সালের গণহত্যাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চিরন্তন গৌরব-ভাষ্য ‘চিরনতুনের ডাক’। ১৯৭৫ সালের ভোর রাতে তরুণ নির্ভীক ছাত্রনেতার মর্মান্তিক বঙ্গবন্ধু হত্যার দ্রোহপূর্ণ প্রতিবাদ ‘দ্বিতীয় বিপ্লবের আগে’। অস্থির পটপরিবর্তনের সুযোগে রাতারাতি রং-রূপ পাল্টানো মুখোশ-আঁটা সাহিত্য-সংস্কৃতিসেবীদের ধাঁধাময় আস্ফালন-চিত্র ‘গিরগিটি সময়’। কথাসাহিত্যিক সুজন বড়ুয়ার পূর্বের পাঁচটি গল্পগ্রন্থের ধারাবাকিতায় এই ষষ্ঠতম গল্পগ্রন্থও সমকালীন ঘটনাপ্রবাহের সত্যসন্ধ ব্যঞ্জনাস্নিগ্ধ চিরকালীন মানবিক আবেদনে নিঃসন্দেহে সমুজ্জল মর্যাদা পাবে পাঠকহৃদয়ে।

Description

Description

সুজন বড়ুয়া
সৃজনশীল ও মননশীল সাহিত্য রচয়িতা। কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ-গবেষণা-সহ সাহিত্যের সব শাখায় সমান সক্রিয়। লেখালেখির সূচনা ১৯৭৩ সালে। প্রথম বই প্রকাশ ১৯৮৫ সালে। বাংলা ভাষা ও সাহিত্য এবং লেখালেখি ও সম্পাদনা তাঁর অসীম আগ্রহের ক্ষেত্র। ৩৮ বছরের পেশাগত জীবন কেটেছে বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থ প্রকাশনা পরিকল্পনা, উন্নয়ন ও সম্পাদনায়। ছোটোদের বড়োদের মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২৫টির অধিক। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (৫ বার), এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২ বার), অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৪, আনন ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার ২০১৭, ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩-সহ নানা মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে পুরস্কার নয়, তাঁর আসল পরিচয় অনন্য সৃজনশীলতায়। তাঁর রচিত গবেষণাগ্রন্থ ‘কিশোর কবিতা রূপ ও রূপান্তর’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স কোর্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। জন্ম ১৮ এপ্রিল ১৯৫৯, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সিলোনিয়া গ্রামে।   ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর।

Additional information

Additional information

Weight0.234 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “গিরগিটি সময় – সুজন বড়ুয়া”

Your email address will not be published. Required fields are marked *

Recently Viewed

Scroll To Top
Close
Close
Close

My Cart