Description

ফরিদ আহমেদ ক্যানাডার ফেডারেল সরকারের একজন কর্মকর্তা। বাংলাদেশে শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন তিনি। বহুদিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় পনেরোটি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-বঙ্গ সামুরাই, পুষ্পকুন্তলা, কমলশোভার মল্লিকা বাহার, ইলেক্ট্রা এবং মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার সন্ধানে।

সৈনিক-এর পুরো নাম এ কে এম মনোয়ারুল হুদা। পেশায় প্রকৌশলী হলেও নেশা আর ভালোবাসার জগৎ জুড়ে আছে সাহিত্য ও সংস্কৃতি। সেই ভালোবাসাতে নিমজ্জিত হয়েই লেখালেখি করছে বেশ সময় ধরেই। ‘অনেক রঙের জল’ নামে একটা ছোটোগল্পের বই আছে তাঁর।







































There are no reviews yet.