রাঙাপ্রভাত – পিন্টু রহমান

Rangaprovat - Pintu Rahman

Author: পিন্টু রহমান
Cover By: তৌহিন হাসান
ISBN: ৯৭৯-৯৮৪-২৯২৮০-৪-৮
Publish Date: জানুয়ারি ২০২৬

$ 2.38

25% Off
In Stock
Highlights:

মানুষের ইতিহাস
মূলত স্বপ্ন আর সংঘর্ষের যুগলবন্দিতে রচিত হয় ইতিহাস।ইতিহাসের পথ ধরে প্রাগৈতিহাসিক অরণ্য থেকে আধুনিক নগরঅব্দি জীবন ও যুদ্ধ সমান্তরাল রেখায় পথ হেঁটেছে। মানুষ তথাপি বৃত্তাবদ্ধ থাকেনি; স্বপ্ন দেখেছে, স্বপ্ন বুনেছে, স্বপ্নের ফেরিওয়ালা হয়ে কাল থেকে কালান্তরের পথে অভিযাত্রী হয়েছে। হোঁচট, ভাঙন, মোহভঙ্গ— সবকিছু পেরিয়ে মানুষ আবার দাঁড়িয়েছে নতুন এক ভোরের প্রত্যাশায়। আর সেই প্রত্যাশার গর্ভেই জন্ম নিয়েছে অনিবার্য লড়াই। সাতচল্লিশ, বায়ান্ন, একাত্তর কিংবা চব্বিশেরগণঅভ্যুত্থান এক-একটি রক্তাক্ত অধ্যায়, যেখানে কাঁচা রক্তরেখায় আঁকা হয়েছে জীবনের ক্যানভাস। ব্যক্তিগত বেদনা ও সামষ্টিক আর্তনাদ মিলেমিশে তৈরি করেছে সময়ের ভাষ্য। হংসমিথুনের মতো ভেসে বেড়ানো অবচেতন মন কখনো প্রেমে, কখনো প্রতিবাদে, কখনো নিঃসঙ্গতায় আশ্রয় খুঁজেছে। ঘোর অমানিশা যত গভীরই হোক মানুষ জানে অন্ধকার চিরস্থায়ী নয়। তাই আশা-আকাঙ্ক্ষার সম্মিলনে লেখা হয় জীবনমুখী গল্প। এখানে যুদ্ধ আছে, ক্ষত আছে, পরাজয় আছে; আবার আছে প্রতিরোধ, ভালোবাসা ও নতুন সকালের স্বপ্ন। “রাঙাপ্রভাত” তাই কেবল একটি ভোর নয়, এটি মানুষের অবিনাশী আশার নামাবলি।

পিন্টু রহমান
কথাসাহিত্যিক

Description

Description

পিন্টু রহমান। কথাসাহিত্যিক। গল্পের ছলে ভাষার আঞ্চলিকতায় চিত্রায়ন করেন বাঙাল-জনপদের বহূমাত্রিক জীবন-জীবিকা মত-পথ ও প্রথা। প্রথার বৃত্তে বৃত্তাবদ্ধ না থেকে নিযুত মগ্নতায় আত্মস্থ করেছেন ইতিহাস-ঐতিহ্য বেদ-পূরাণ হাদিস-কুরআন ধর্ম-কর্ম কিঙবা সমাজপাঠের অভিজ্ঞান। পিতা মো. আজিবর রহমান একাত্তরের বীর মুক্তিযোদ্ধা। মাতার নাম জিন্নাতুন নেছা। ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৩ অক্টোবর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারি গ্রামে জন্মগ্রহণ করেন। পৈত্রিক ঘরবসতি কুস্টিয়া জেলার মিরপুর উপজেলার বাজিতপুরে। পুর্বপুরুষের বসতভিটা আলমডাঙ্গা থানার বাদেমাজু গ্রামে।
মাটিবর্তী এই লেখক লিটলম্যাগ আন্দোলনের সক্রিয় কর্মী। সম্পাদনা করেন সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘জয়ত্রী’। প্রকাশিত গ্রন্থসমূহ–

গল্প-
পাললিক ঘ্রাণ (২০১৪ খ্রি.)
পরাণপাখি (২০১৫ খ্রি.)
হাওড়পারের কইন্যা (২০১৭ খ্রি.)
‘তুলসীমাটি’ (২০২৩ খ্রি.।
যে মন্দিরে পতিতারা রানি (২০২৫ খ্রি.)

উপন্যাস-
কমরেড (২০১৮ খ্রি.)
পুরাণভূমি (২০১৯ খ্রি.)।

পুরস্কার ও সম্মাননা: কথাসাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ হতে ‘ইতিকথা এখন মৈত্রী সাহিত্য সম্মাননা- ১৪২২’ এবং ‘ সাংবাদিক মুহম্মদ ইয়াকুব আলী- গল্পকার’ ছোটগল্প পুরস্কার- ২০২৩ অর্জন করেন।

Additional information

Additional information

Weight0.233 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “রাঙাপ্রভাত – পিন্টু রহমান”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping