Description
নিজের পিঠেই শপাং শপাং চাবুক মারতে মারতে নিজেকে ভেঙ্গে উপন্যাসের চরিত্র তৈরী করেন আবু তাহের সরফরাজ। এসব চরিত্রে থাকে লোভ। থাকে কাম, ভালবাসার মতো নির্ভরতাও থাকে। এ সবই তো অনুভূতি যা সরফরাজ নিজের শরীর থেকে ধারালো ব্লেড দিয়ে কেটে কেটে চরিত্রের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। আর তাতেই প্রাণ পেয়েছে উপন্যাসের চরিত্র।
















নাগরিক বিগ্রহে ক্ষত-বিক্ষত হৃদয়ের বহিঃপ্রকাশ ‘সোনালী রোদ ও কুয়াশা দিন’, যার ডালে বাসা বেঁধেছে ৫৬ টি রংবেরঙের পাখি। বিদগ্ধ সময়, সামাজিক অসঙ্গতি, দ্রোহ ও ভালোবাসা এর সমন্বয়ে হৃদয় ছুঁয়ে যাবার এক অনন্য অনুভূতি। আকাশ সংস্কৃতির প্রভাব ক্রমশ যখন প্রজন্মকে বিপথগামীর দিকে ঠেলে দিচ্ছে তখন প্রতিরোধের পোস্টার হোক ভালো বই। ব্যস্ততম জীবনের মূল্যবান অবসর প্রাণবন্ত করতে বইয়ের বিকল্প কোথায়?





There are no reviews yet.