ভাঙা নদীর মানুষ – নুরুন্নাহার মুন্নি

Vanga Nodir Manush - Nurunnahar Munni

Author: নুরুন্নাহার মুন্নি
Cover By: আইয়ুব আল আমিন
ISBN: ৯৭৮-৯৮৪-২৯৯২৮-৭-২
Publish Date: নভেম্বর ২০২৬

$ 2.87

25% Off
In Stock
Highlights:

পৌরাণিক পৃথিবীতে অশ্বত্থের বীজ ছড়িয়ে পাখিরা উড়ে যায়। পরিপাকতন্ত্রে লুকিয়ে রাখে যার অজানা রহস্য। কখনও এশিয়ার আকাশ পেরিয়ে চীনের পীত নদ, কখনও আবার ওডিসিয়াসে। মহাবিশ্বে জীবনের আর্তি এবং মানব প্রেমের জ্যোতির্ময় ধ্যান ভেঙ্গে রচিত হয়— গল্পের নির্যাস। পাপ আর প্রায়শ্চিত্তের রসায়নে জব্দ হয় ভয় আর অন্ধকার।
নুরুন্নাহার মুন্নির ‘ভাঙা নদীর মানুষ’ গ্রন্থের গল্প পাঠে এমন‌ রহস্যের আভাস পাওয়া যায়, যেখানে তার গল্পের বিষয়বস্তু বা থিম কী তা অনুমান নির্ভর নয়। ফলে গল্প শেষের আগে পাঠকের ধারণার বাইরে থেকে যায় বিষয়বস্তু। তার প্রতিটি বর্ণনা, প্রতিটি গল্পের বুননে চরিত্র, পরিবেশ ও ঘটনার যে পরম্পরা, দৃশ্যপট নির্মাণ, তা পাঠকের কল্পনাশক্তিকে শাণিত করে। একইসঙ্গে জাগিয়ে তোলে আবেগ, যা মনে স্থায়ী প্রভাব ফেলে।
প্রাচীন পৌরাণিক বা লোককাহিনী থেকে শুরু করে আধুনিক ব্যক্তি মানুষের চেতনার গভীর স্তর স্পর্শ করার অসাধারণ ক্ষমতা তার গল্পের। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘শেষ হয়েও হইলো না শেষ’, নুরুন্নাহার মুন্নির ছোটগল্প সেই রেশ রেখে যায়। যা শুধু জীবনের প্রতিফলনই নয়, জীবনকে খণ্ড খণ্ড করে দেখে যাপন ও অনুভবেরও অনুষঙ্গ।

Description

Description

নুরুন্নাহার মুন্নি। কবি ও কথাসাহিত্যিক। জন্ম ১৯৮৩, চাঁদপুর, বাংলাদেশ। প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর। দুই দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চায় নিবেদিত। দেশি-বিদেশি পত্রপত্রিকায় প্রকাশিত লেখা পাঁচ শতাধিক। প্রকাশিত গ্রন্থ ৬ টি। গল্পগ্রন্থ ‘স্মৃতির ভায়োলিন’, ‘গণতন্ত্রে পুরুষতন্ত্র’ এবং কাব্যগ্রন্থ  ‘ভ্রƒণফুল’, ‘কেউ থাকে অন্ধকারে’, ‘আধখোলা জানালার আলাপ’ উল্লেখযোগ্য। সম্পাদনা করছেন ছোটকাগজ ‘আখ্যান’। চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাকালীন সভাপতি। বর্তমানে চাঁদপুর সাহিত্য একাডেমির নির্বাচিত নির্বাহী সদস্য। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন শব্দকথা সাহিত্য পুরস্কার, ময়মনসিংহ  লোকসাহিত্য পুরস্কার, মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ পুরস্কার -সহ একাধিক পুরস্কার ও সম্মাননা।

Additional information

Additional information

Weight0.256 kg
Published Year

Reviews (0)
0 ★
0 Ratings
5 ★
0
4 ★
0
3 ★
0
2 ★
0
1 ★
0

There are no reviews yet.

Be the first to review “ভাঙা নদীর মানুষ – নুরুন্নাহার মুন্নি”

Your email address will not be published. Required fields are marked *

Scroll To Top
Close
Close
Close

My Cart

Shopping cart is empty!

Continue Shopping