Description
সুজন বড়ুয়া
সৃজনশীল ও মননশীল সাহিত্য রচয়িতা। কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ-গবেষণা-সহ সাহিত্যের সব শাখায় সমান সক্রিয়। লেখালেখির সূচনা ১৯৭৩ সালে। প্রথম বই প্রকাশ ১৯৮৫ সালে। বাংলা ভাষা ও সাহিত্য এবং লেখালেখি ও সম্পাদনা তাঁর অসীম আগ্রহের ক্ষেত্র। ৩৮ বছরের পেশাগত জীবন কেটেছে বাংলাদেশ শিশু একাডেমির গ্রন্থ প্রকাশনা পরিকল্পনা, উন্নয়ন ও সম্পাদনায়। ছোটোদের বড়োদের মিলিয়ে প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২৫টির অধিক। সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার (৫ বার), এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার (২ বার), অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৪, আনন ফাউন্ডেশন শিশুসাহিত্য পুরস্কার ২০১৭, ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩-সহ নানা মর্যাদাপূর্ণ পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে পুরস্কার নয়, তাঁর আসল পরিচয় অনন্য সৃজনশীলতায়। তাঁর রচিত গবেষণাগ্রন্থ ‘কিশোর কবিতা রূপ ও রূপান্তর’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিএড অনার্স কোর্সের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। জন্ম ১৮ এপ্রিল ১৯৫৯, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সিলোনিয়া গ্রামে। ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর।




























There are no reviews yet.